আমাদের সম্পর্কে
দিগন্ত ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, সম্পূর্ণ ডোনেশন-ভিত্তিক সামাজিক সংগঠন। কয়েকজন তরুণ শিক্ষার্থীর উদ্যোগে গড়ে ওঠা এই ফাউন্ডেশন মসজিদের সেবা, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম, দরিদ্রদের সহায়তা এবং তরুণদের মাদক, জুয়া ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে।

আমাদের ইতিহাস
২০২৬ সালের ১৫ই মে। গোপিনপুর বনাম বনখোলা ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার পথে, মোটরসাইকেলের ওপর বসে দুই বন্ধুর মনে জন্ম নেয় একটি স্বপ্ন—নিজেদের গ্রাম ও তরুণ সমাজের জন্য কিছু ইতিবাচক পরিবর্তন আনার স্বপ্ন।
দিগন্ত ফাউন্ডেশন কোনো বড় প্রতিষ্ঠান নয়; এটি কিছু স্বপ্নবাজ তরুণের সম্মিলিত প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি, আন্তরিকতা, ঐক্য এবং মানুষের ভালোবাসা সঙ্গে থাকলে একদিন এই ছোট্ট উদ্যোগই বৃহত্তর পরিবর্তনের দিগন্ত উন্মোচন করবে।
লক্ষ্য
আমাদের মিশন হলো একটি স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও ইতিবাচক সামাজিক প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে প্রতিটি মানুষ নিজেদের সম্পৃক্ত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
ভিশন
এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে তরুণরা ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থেকে সৃজনশীল ও কল্যাণমূলক কাজে নিয়োজিত হবে এবং অসহায় মানুষ পাশে কাউকে না কাউকে পাবে।
ভবিষ্যৎ পরিকল্পনা
শিক্ষাবৃত্তি, পেশা প্রশিক্ষণ ও স্থায়ী যুব কেন্দ্র চালু করা।
মূল্যবোধ
স্বচ্ছতা, সততা, জবাবদিহি ও মানবিকতা।
আমাদের সদস্যবৃন্দ
যাঁরা প্রতিনিয়ত সংগঠনের পাশে আছেন

সিয়াম শেখ
দিগন্ত ফাউন্ডেশনের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা। সংগঠনের সার্বিক পরিকল্পনা, নেতৃত্ব এবং কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করেন।

আকাশ প্রামাণিক
দিগন্ত ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা এবং কার্যক্রম বাস্তবায়নের অন্যতম প্রধান সমন্বয়কারী।